ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কসমেটিকসসহ দুইজন গ্রেফতার সিলেটে

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৩:৩৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৩:৩৬:০৩ অপরাহ্ন
কসমেটিকসসহ দুইজন গ্রেফতার সিলেটে ফাইল ছবি

সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের দাশপাড়া এলাকায় একটি চেকপোস্টে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ১৪ হাজার ৫০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন শাহপরাণ থানার এসআই (নিঃ) প্রনজিৎ মন্ডল, তার সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

গ্রেফতারকৃতরা হলেন— ফিরোজ মিয়া (৪৬) ও মেহেদী হাসান (৪৫)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত পণ্য জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১, তারিখ: ০২/০৪/২০২৬)। মামলাটি স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ