ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ১১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৬:০১:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৬:০১:১৫ অপরাহ্ন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ১১ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ ছবি: সংগৃহীত

দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) টেকনাফে মোতায়েনকৃত বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে এবং সেগুলো বিক্রি ও পাচারের প্রস্তুতি নিচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক কারবারিদের আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরবর্তীতে উদ্ধার করা ইয়াবাগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে

নৌবাহিনী জানায়, দেশব্যাপী অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশের উপকূলীয় এলাকাগুলোকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ