ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে কৃষি সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:১৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:১৯:২৯ অপরাহ্ন
কৃষি মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে কৃষি সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে কৃষি সচিবের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কৃষি খাতের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কৃষি সচিব সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকবান্ধব সেবা জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কৃষি খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মতামত উপস্থাপন করেন।

সভায় কৃষি খাতের উন্নয়নকে টেকসই ও কার্যকর করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ