চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে মতবিনিময়
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৪-০২-২০২৬ ০১:২৫:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০২-২০২৬ ০১:২৫:০৩ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার): ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন, পল্লী উন্নয়ন কার্যক্রম এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে যৌথ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।সূত্র: অফিসিয়াল পেজ
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin
কমেন্ট বক্স