ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে আগমন উপলক্ষে গার্ড অব অনার প্রদান, জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের পিরোজপুর সফর, জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:১৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:১৩:৫৭ অপরাহ্ন
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের পিরোজপুর সফর, জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পিরোজপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর সুমন, এমপি পিরোজপুর জেলায় আগমন করেছেন।

তার এই আগমন উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

সফরকালে মাননীয় প্রতিমন্ত্রী পিরোজপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং চলমান প্রকল্পসমূহ নিয়ে আলোচনা হয়।

এছাড়াও প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র:


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ