ভ্রু-প্লাক করায় ভিডিওকলে স্ত্রীকে প্রবাসী স্বামীর তালাক

আপলোড সময় : ০২-১১-২০২৩ ১২:৪৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৩ ১২:৪৩:৫৬ অপরাহ্ন

ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভ্রু-প্লাক করায় স্ত্রীকে ভিডিও কলে তালাক দিয়েছেন এক প্রবাসী স্বামী। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কানপুরে গুলসাবা নামের এক নারীকে তিন তালাক দিয়েছেন তাঁর সৌদি প্রবাসী স্বামী। পরে ওই নারী মুসলিম বিবাহ আইন অনুযায়ী, তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

গুলসাবা গত বছরের জানুয়ারিতে মোহাম্মাদ সেলিম নামের এক যুবককে বিয়ে করেন। সেলিম ভিডিওকলে কথা বলার সময় দেখতে পান যে তাঁর স্ত্রী ভ্রু-প্লাক করিয়েছেন। পরে তিনি ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে তিন তালাক দেন। পরে গুলসাবা তাঁর স্বামী সেলিম ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। সেলিমের বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছেন গুলসাবা।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩