কবি আসাদ চৌধুরীর জীবনাবসান

জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই

আপলোড সময় : ০৫-১০-২০২৩ ০৪:০২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৩ ০৪:০২:০৯ অপরাহ্ন

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই।  'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরেন্টোয় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিষয়টি নিশ্চিত করেন কবির জামাতা নাদিম ইকবাল।

আসাদ চৌধুরীর জন্ম ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি। কবি হিসেবেই তিনি সুপরিচিত। তবে, কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও সম্পাদন করেছেন তিনি। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ' শীর্ষক উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।

কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। তার ব্যঙ্গার্থক কবিতা 'কোথায় পালালো সত্য' জনপ্রিয়তা কুড়িয়েছে।

গুণী এই কবির প্রয়াণে গভীরভাবে শোকাহত লেখক, পাঠক ও সাহিত্য প্রেমীরা।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩