নতুনধারার রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-১০-২০২৩ ০৬:৫০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৩ ০৬:৫০:৩১ অপরাহ্ন
নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে ৪ অক্টোবর সকালে 'রাজনৈতিক শিষ্ঠাচার' বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন চেয়ারম্যান মোমিন মেহেদী। উদ্বোধনী বক্তব্যে মোমিন মেহেদী এসময় বলেন, নতুনধারার রাজনীতিকরা শিষ্ঠাচারের রাজনীতি করে। তারা কোন পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠার রাজনীতি করেনা। তাদের রাজনীতি গণমানুষের কল্যাণের জন্য নিবেদিত।

এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নতুনধারার রাজনীতি করার প্রথম শর্ত হলো- লোভ মোহ থাকতে পারবে না। আর তাই নতুনধারার রাজনীতিতে অবৈধ দখল, অপরাজনীতি, চাঁদাবাজী, দুর্নীতির কোন স্থান নেই।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩