সন্ত্রাসীদের করা গুলিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে ভুবন চন্দ্র শীল পুলার হাসপাতালে মারা যান

আপলোড সময় : ২৫-০৯-২০২৩ ০৪:২৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৩ ০৪:২৬:৫৮ অপরাহ্ন
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভুবন চন্দ্র শীল মারা যান বলে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন তাঁর শ্যালক তাপস মজুমদার। গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ভুবন চন্দ্র শীলের মাথায় অপারেশন করে দুটি স্প্লিন্টার বের করা হয়। তবে জ্ঞান না ফেরায় তিনি লাইফ সাপোর্টেই ছিলেন।

তেজগাঁওয়ে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি, পথচারী গুলিবিদ্ধতেজগাঁওয়ে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি, পথচারী গুলিবিদ্ধ গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার  সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন।
 
সেদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজাহারুল জানান, শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে আহত হন ভুবন। এরপর তাঁকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।indepen/t

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩