মোমেনশাহী সেনানিবাসে আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম ও ই-লাইব্রেরির উদ্বোধন

আর্টডক ডে উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের পরিদর্শন

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৪:০০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৪:০০:১২ অপরাহ্ন

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার): আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ১৬ এপ্রিল মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণা উদ্যোগ ঘুরে দেখেন। এ সময় দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি সময়োপযোগী বিভিন্ন সামরিক সরঞ্জাম সম্পর্কে তিনি অবহিত হন।

তিনি এসব উদ্যোগকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা নিয়ে মতবিনিময় করেন।

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরকালে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্টডক; সামরিক সচিব; ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়ার এরিয়া কমান্ডার; সেনাসদর ও সংশ্লিষ্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩