ঢাকা, ০৮ এপ্রিল ২০২৬:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (০৮ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের আকাশসীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালীকরণ এবং দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনীর চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
তিনি জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণে বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র: অফিসিয়াল পেজ