ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার | ১৮ মার্চ অতিরিক্ত ছুটি

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৬:৫১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৬:৫১:০৩ অপরাহ্ন


আসন্ন শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বৃদ্ধি করেছে সরকার। এ বিষয়ে আজ রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকার ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ১ দিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে।

এর ফলে ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ঈদুল ফিতরের ছুটি আরও দীর্ঘ হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩