সাভার: মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ এবং মাননীয় হুইপ মহোদয়গণ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় হুইপ ও সংসদ সদস্য, দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।