প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি আজ সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে দেশের শ্রমবাজার সম্প্রসারণ, প্রবাসী কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
মন্ত্রী জানান, বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
✅ পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
✅ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রীরা সরকারের উন্নয়ন কার্যক্রম, অর্থনৈতিক অগ্রগতি এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।