ঢাকা: আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর অফিসকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক-এর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উভয় প্রতিমন্ত্রী স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ এবং ভবিষ্যতে এ খাতে যৌথ উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।সূত্র: অফিসিয়াল পেজ