“ভারতীয় পণ্যসহ গ্রেফতার”

শাহপরাণ (রহঃ) থানার অভিযানে ভারতীয় কিটক্যাট ও মেহেদিসহ দুই নারী গ্রেফতার

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৫:১৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৫:১৩:৪১ অপরাহ্ন

সিলেটের শাহপরাণ (রহঃ) থানার পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় পণ্যসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল আনুমানিক ৪টায় এসআই প্রণজিৎ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন দাসপাড়া এলাকায় মুসলিম হ্যান্ডস স্কুল অ্যান্ড এক্সিলেন্সের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় “তানভীর এন্টারপ্রাইজ” নামক একটি মিনিবাস তল্লাশি করে ৭১০ পিস ভারতীয় Nestle KitKat ও ৫১৮ পিস KAVERI Mehendi উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪২ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আখি বেগম (৩০), স্বামী শওকত, কাকমারি, বেনাপোল, যশোর এবং নাসিমা বেগম (৪৫), স্বামী মৃত দুলাল ফারাজী, বুইকারা, অভয়নগর, যশোরকে আটক করা হয়।

ঘটনার প্রেক্ষিতে শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।সূত্র:  অফিসিয়াল পেজ

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩