ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রশাসকবৃন্দ তাঁদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিজ নিজ সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম
ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান
খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র: অফিসিয়াল পেজ