ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ খ্রিস্টাব্দ/১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঈদ উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সড়ক ও নৌপথে যাত্রী চলাচল, গণপরিবহন ব্যবস্থাপনা, বাজার তদারকি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, স্বাস্থ্যসেবা প্রস্তুতি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা ঈদকে সামনে রেখে জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপদ উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয়ের মাধ্যমে সার্বিক প্রস্তুতি জোরদার করবে যাতে পবিত্র ঈদ-উল-ফিতর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়।সূত্র: অফিসিয়াল পেজ