২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক রাত ৬টা ৩০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ২০ বোতল বিদেশি মদ (McDowells No 1 এবং Officer’s Choice Blue Pure Grain Whisky) উদ্ধারসহ মোঃ আলী (৩০), পিতা— বশির মিয়া বশু, সাং— উত্তর মোহাম্মদপুর, থানা— গোয়াইনঘাট, জেলা— সিলেটকে আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং—৩৫, তারিখ—২২/০২/২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।সূত্র: অফিসিয়াল পেজ