“শিক্ষকদেরকে ডিসিপ্লিনের ভেতর থাকতে হবে”— ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকদের অবশ্যই ডিসিপ্লিনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই তাদের আচরণ ও পেশাগত দায়িত্বে শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি।