চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ; থানায় ঘেরাও, সেনাবাহিনী মোতায়েন

আদাবরে কারখানায় হামলা — শ্রমিক কুপিয়ে আহত, ৩ জন গ্রেপ্তার

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০১:৪৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০১:৪৮:৫২ অপরাহ্ন

রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের হামলায় কয়েকজন শ্রমিক আহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হামলার বিচারের দাবিতে প্রায় দেড় শতাধিক শ্রমিক ও মালিক আদাবর থানার সামনে অবস্থান নিলে পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাসেলসহ তার সহযোগী মারুফ ও হাসানকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে চাঁদা দাবি করা হলে কারখানা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। এর জেরে রাসেল ওরফে কালা রাসেলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায় এবং কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর শ্রমিকরা অভিযুক্তের বাসা ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কারখানা মালিক একটি মামলা দায়ের করেছেন এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩