সোনাগাজী ও দাগনভূঞায় অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, জনগণকে তথ্য দেওয়ার আহ্বান

ফেণী-৩ এলাকাকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাখতে কঠোর অবস্থান — অভিযোগ জানাতে হটলাইন চালু

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:৫৯:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:৫৯:৩৪ অপরাহ্ন
ফেণী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম থেকে মুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান গ্রহণ করেছে।
একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং নির্ভয়ে তথ্য দিতে জনগণকে আহ্বান জানানো হয়েছে। অভিযোগকারীদের দেওয়া তথ্য ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে যেকোনো অভিযোগ জানাতে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

অভিযোগ জানাতে কল করা যাবে: ০১৭৩০০০৪৮৪৪
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.aamintoo.com

সংশ্লিষ্টরা জানান, সবাই সচেতন হলে এবং তথ্য দিলে ফেণী-৩ এলাকাকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে।তথ্যসূত্র: অফিসিয়াল পেজ
 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩