পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের নেতৃত্বে ভাষা শহিদদের স্মরণ

ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:৩৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:৩৭:০৮ অপরাহ্ন

বিস্তারিত প্রতিবেদন

ঝিনাইদহ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।


এ সময় ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল মহোদয় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।



১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি দেশজুড়ে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাঁদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

 

সূত্র: সেলপুলিশ মিডিয়া

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩