ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার): মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
সাক্ষাতে দেশের সার্বিক নিরাপত্তা, চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং রাষ্ট্রীয় কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
তথ্যসূত্র:
Official Facebook Page of
BANGLADESH ARMY