জনকল্যাণমূলক কার্যক্রম ও ‘টিকা’ প্রকল্পের উদ্বোধনে ঢাকায় আগমন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল — ফুলেল শুভেচ্ছা, উদ্বোধন করবেন মেডিক্যাল সেন্টার

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৬:২৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৬:২৫:২৫ অপরাহ্ন

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন। বুধবার বিকেলে তিনি ক্যাম্পাসে পৌঁছালে ডাকসুর ভিপি সাদিক কায়েম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা গেছে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথাও রয়েছে তার।

তুরস্ক সরকারের আওতাধীন ‘টিকা’ (TIKA) প্রকল্প শহীদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করছে। ওই প্রকল্পের কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবেই মূলত ঢাকায় এসেছেন ওজিল।

এ সফরে তার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩