পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর ভোটগ্রহণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের বিভিন্ন সমস্যা শোনেন।
কল্যাণ সভায় পুলিশ অফিসার ও ফোর্সরা তাদের সমস্যা তুলে ধরলে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি, আবাসন, চিকিৎসা, মানসম্মত খাবার, শৃঙ্খলা, নৈতিকতা ও জনবান্ধব পুলিশিং জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহানসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।— তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল, পিরোজপুর