দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় বিএনপি — ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ, অনেকেই প্রথমবার দায়িত্বে

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার: নতুন-পুরোনোদের মিশেলে ৪৯ সদস্যের মন্ত্রিসভা

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৪:৩০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৪:৩০:০৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারে নতুন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। মন্ত্রিসভার তালিকায় দেখা গেছে, ৪১ জন সদস্য আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেননি, আর ৯ জনের রয়েছে পূর্ব অভিজ্ঞতা। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন ৩৩ জন।

মন্ত্রিসভায় নতুন মুখের পাশাপাশি খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালন করা কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু ও আ ন ম এহছানুল হক মিলন।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। নতুন মন্ত্রিসভায় অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, আইন, তথ্য ও পরিবহনসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বণ্টন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। নতুন সরকারের কার্যক্রম ও মন্ত্রিসভার গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩