দীর্ঘ ডিউটির পর সদস্যদের মনোবল চাঙ্গা করতে পুলিশ লাইন্সে বর্ণাঢ্য আয়োজন

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বসন্তবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৪:৫৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৪:৫৩:৫২ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৮টায় জমকালো পরিবেশে বসন্তবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দীর্ঘ সময় টানা দায়িত্ব পালনের পর জেলা পুলিশের সদস্যদের মনোবল চাঙ্গা করা এবং কর্মচাঞ্চল্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা পুলিশের সকল ইউনিট ও ফোর্সের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত খ্যাতনামা শিল্পীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশন করে উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে তোলেন।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এবং পুনাক সভানেত্রী ডা. রোকেয়া আখতারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও তাঁর সহধর্মিণী, সেনা ক্যাম্পের অধিনায়ক, বিজিবি ক্যাম্পের অধিনায়ক, র‍্যাব কোম্পানি কমান্ডার, এনএসআই প্রতিনিধি, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও সুশৃঙ্খল। এটি জেলা পুলিশের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং পেশাগত উদ্দীপনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩