স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুর জেলা পুলিশ লাইনে পদোন্নতিপ্রাপ্ত কয়েকজন পুলিশ সদস্যকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে উন্নীত মো. ইলিয়াচ হোসেনসহ বিভিন্ন পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় সার্জেন্ট থেকে টিআই পদে উন্নীত মোহাম্মদ মেহেদী হাসান, নায়েক থেকে এএসআই পদে উন্নীত মোহাম্মদ বাপ্পী সরদার এবং কনস্টেবল থেকে নায়েক পদে উন্নীত শামীম শেখ ও রাজিব শেখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল আউয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“পদোন্নতির মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।”
সূত্র: জেলা পুলিশ মিডিয়া সেল, পিরোজপুর