হানিয়া আমির-আসিম আজহার বিয়ে গুঞ্জন: ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৩:০২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৩:০২:১৪ অপরাহ্ন

 

সংবাদ:
পাকিস্তানের জনপ্রিয় তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহারকে ঘিরে সামাজিক মাধ্যমে আবারও বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে হানিয়া ও আসিম একসঙ্গে নাচছেন এবং আনন্দমুখর পরিবেশে সময় কাটাচ্ছেন। তাদের পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক। অনুষ্ঠানের সাজসজ্জা দেখে অনেকেই এটিকে বিয়ে বা গায়ে হলুদের আয়োজন বলে ধারণা করেন।

তবে পরে জানা যায়, ভিডিওটি কোনো বিয়ের অনুষ্ঠান নয়। এটি ছিল হানিয়া আমিরের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান। অভিনেত্রীর জন্মদিনের থিম ছিল ‘ফেক ওয়েডিং’ বা নকল বিয়ের আয়োজন।

ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং।” এছাড়া তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার করেন এবং মজার ছলে ক্যাপশনে লেখেন, “চুপিচুপি ভিডিও করা ঠিক না।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পাকিস্তানের শোবিজ অঙ্গনে হানিয়া আমির ও আসিম আজহারকে ঘিরে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাদের কেউই বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩