পিরোজপুর প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা মাসুদ সাঈদীর

আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৬:৪৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৬:৪৬:১৬ অপরাহ্ন

পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। সত্য, ন্যায় ও জনস্বার্থে নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি উল্লেখ করেন, পিরোজপুর প্রেসক্লাব অতীতেও জেলার গুরুত্বপূর্ণ ইস্যুগুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরেছে। নতুন কমিটির হাত ধরে এই ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদসহ কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩