নির্বাচন ঘিরে ঢাকায় কড়াকড়ি নিরাপত্তা, চেকপোস্টে তল্লাশি জোরদার

আপলোড সময় : ১১-০২-২০২৬ ১১:১০:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ১১:১০:৩৫ পূর্বাহ্ন

 

স্টাফ রিপোর্টার | ঢাকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে র‍্যাব-১-এর উদ্যোগে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।

র‍্যাব কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে যৌথবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন দিয়া বাড়ি ক্যাম্পের মেজর গাজী মেহেদী হাসান। মঙ্গলবার রাতে উত্তরার মুগ্ধ মঞ্চে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে যেতে ও ভোট প্রদান শেষে বাড়ি ফিরতে পারেন—সেই লক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, রাজধানীর মোহাম্মদপুর এলাকাতেও সেনাবাহিনী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। সেখানে বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটের দিনসহ পরবর্তী সময়েও এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩