মিরপুরে ভোটার প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করলেন আমিনুল হক

আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০২:২৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০২:২৯:১৪ অপরাহ্ন

ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের মধ্যে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে।

নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে বুধবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর-১১ এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন। আমিনুল হক বলেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। অসহায় মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভোট কেনার অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তবে এ বিষয়ে তিনি ও তাঁর সমর্থকেরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান।

আমিনুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশে নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা কোনো প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় গণসংযোগে তাঁর সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মো. জাকির হোসেন
বুধবার, ৪ ফেব্রুয়ারি

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩