উত্তরা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিএনপিকে অস্তিত্বহীন করতে গিয়ে শেখ হাসিনা আজ নিজেই অস্তিত্বহীন হয়ে গেছেন। বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো চরম জুলুম-নির্যাতনের ফল কখনো ভালো হয় না—শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের শীর্ষস্থানীয় বহু আলেম-ওলামা জেলে ছিলেন। আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় কারাবন্দি ছিলাম, তখন তাদের সঙ্গে একই কারাগারে দেখা হতো। পলাতক সরকারের জুলুম-নির্যাতনের কারণে বিএনপির অসংখ্য নেতাকর্মীর পরিবার চরম দুর্দশায় জীবনযাপন করেছে। ভবিষ্যতে যেন কোনো নেতাকর্মী এ ধরনের জুলুমের শিকার না হন, সে বিষয়ে আমি সচেষ্ট থাকবো।
এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, পলাতক হাসিনার আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন।
তিনি বলেন, দক্ষিণখান এলাকা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। আমি নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানে কাজ করবো।
মঙ্গলবার সকালে রাজধানীর দক্ষিণখান ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে গণসংযোগ ও পথসভা শুরুর আগে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
এ সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন, দক্ষিণখান ও উত্তরখান থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা প্রেরক:
সগীর আহম্মেদ
উত্তরা প্রতিনিধি