রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৯৮৯ মামলা, ৩১৪ গাড়ি ডাম্পিং

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৬:২৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৬:২৬:২৮ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯৮৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্র জানায়,
ট্রাফিক–রমনা বিভাগে ১টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৪২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক–লালবাগ বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ ৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক–মতিঝিল বিভাগে ৫টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা করা হয়।
ট্রাফিক–ওয়ারী বিভাগে ৩টি বাস, ১০টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ ৭৯টি মামলা হয়েছে।

অন্যদিকে,
ট্রাফিক–তেজগাঁও বিভাগে ১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ ৬০টি মামলা করা হয়।
ট্রাফিক–মিরপুর বিভাগে ২টি বাস, ১৮টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ২৪১টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩৯০টি মামলা হয়েছে।
ট্রাফিক–উত্তরা বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ ১১০টি মামলা করা হয়।
এছাড়া ট্রাফিক–গুলশান বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ ১০০টি মামলা হয়েছে।

অভিযানকালে মোট ৩১৪টি যানবাহন ডাম্পিং এবং ১৭২টি যানবাহন রেকার করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।DMP

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩