মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধায় প্রচারণা বন্ধ আমিনুল হকের

মিরপুরে গণসংযোগ চলাকালে মৃতদেহ দেখে প্রচারণা বন্ধ আমিনুল হকের

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০২:৫৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৩:০১:৫৪ অপরাহ্ন

মোঃ ছগীর আহমেদ ,মিরপুর:

নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মাঝেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। মিরপুরে গণসংযোগ চলাকালে একটি মৃতদেহ দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে সব ধরনের প্রচারণা ও স্লোগান বন্ধের নির্দেশ দেন।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) মিরপুর সেকশন সাত এলাকায় এই হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটে। সকাল থেকেই ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ চালাচ্ছিলেন আমিনুল হক। মিছিলটি সেকশন সাতের একটি সড়ক অতিক্রম করার সময় হঠাৎ একটি মৃতদেহ নজরে আসে। সঙ্গে সঙ্গে তিনি প্রচারণা বন্ধ করে নীরবতা বজায় রাখার নির্দেশ দেন।

পরবর্তীতে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে মৃত ব্যক্তির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মুহূর্তেই স্লোগানমুখর পরিবেশ নীরবতায় রূপ নেয়।

দোয়া শেষে স্থানীয় মুরুব্বি, মুক্তিযোদ্ধা ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল হক। তিনি বলেন,
“আমি এই এলাকার সন্তান। এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে আশাবাদী করে তুলেছে। গণতন্ত্রের স্বার্থে আজ সাধারণ মানুষ মাঠে নেমেছে।”

তিনি অভিযোগ করেন, একটি নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করতে প্রতিপক্ষ নানা ষড়যন্ত্রে লিপ্ত। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি, এনআইডি সংগ্রহ ও অর্থের মাধ্যমে ভোট কেনার অপচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।

আমিনুল হক আরও বলেন,
“গত ১৭ বছর মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। যদি ষড়যন্ত্র দমন করা যায়, তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশে একটি ভোট বিপ্লব ঘটবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩