চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠের জনসভায় উপস্থিত তারেক রহমান

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০১:২৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০১:২৬:৪৬ অপরাহ্ন

 

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে দীর্ঘ ২০ বছর পর তিনি চট্টগ্রামে পৌঁছান। আজকের সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সমাবেশকে কেন্দ্র করে মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এদিকে সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও ব্যাপক প্রচার চালানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩