মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪০ ককটেল ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০১:১৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০১:১৯:৫০ অপরাহ্ন

 

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বালতি ককটেল ও বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদারের বাড়ির নিকটবর্তী বালুর মাঠের ঝোপঝাড় থেকে এসব ককটেল ও অস্ত্র উদ্ধার করা হয়।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৩টি শরকি, ৩টি রামদা, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোনসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩