টানা ১৩২ ঘণ্টার বেশি ইন্টারনেট ব্লকেডে ইরান

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৫:২৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৫:২৬:৩৩ অপরাহ্ন
তেহরান (বাংলার জমিন): ইরানি কর্তৃপক্ষের জারি করা দেশব্যাপী ইন্টারনেট ব্লকেড টানা ১৩২ ঘণ্টারও বেশি সময় অতিক্রম করেছে। বুধবার এক পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে।
অধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বিক্ষোভ দমনে পরিচালিত অভিযানের প্রকৃত চিত্র আড়াল করতেই এই ইন্টারনেট শাটডাউন জারি রাখা হয়েছে।
]

ইন্টারনেট পর্যবেক্ষণ কেন্দ্র নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, “পরিমাপক তথ্য অনুযায়ী, নতুন একটি দিন শুরু হলেও ইরান এখনো কার্যত অনলাইনের বাইরে রয়েছে।”
সংস্থাটি আরও জানায়, দেশজুড়ে সংযোগ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের যোগাযোগ, সংবাদ প্রবাহ এবং জরুরি তথ্য আদান–প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩