ইসলামপুরে যুবদলের উদ্যোগে গাবতলীস্থ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় যুবদলের দোয়া মাহফিল, বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা

আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৩:৫৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৩:৫৭:৫০ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ইসলামপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়নের গাবতলীস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ বিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ ইউনিয়ন যুবদল এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় বক্তারা মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করেন।রিপোর্ট: মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩