জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তি দাবিতে মিছিল

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৭:৩৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৭:৩৬:০০ অপরাহ্ন
পঞ্চগড়ে গণহত্যার বিচার এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তিসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
 বুধবার বিকেলে কলেজ মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।


 বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান।
 এ সময় বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি রাশেদ ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদিন, জেলা সেক্রেটারি লুকমান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 বিক্ষোভ সমাবেশে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
 বিডি প্রতি

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩