খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা সবাইকে ধন্যবাদ

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৭:১৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৭:১৯:১৩ অপরাহ্ন
 খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা সবাইকে ধন্যবাদ তারেক রহমানের
 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


 লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরার সময় স্বাগত জানানো সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আসেন।  মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে আসার পর গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়ক-মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ স্বাগত জানান খালেদা জিয়াকে।  তাকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 এছাড়া ওই সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্য, যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
 বিডি প্রতি

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩