মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা

আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৫:৫৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৫:৫৩:৫৭ অপরাহ্ন
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে।  আজ শনিবার দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলাটি করেন।  মামলার আসামি চারজনকেই ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।  মাগুরা পুলিশ সুপার মাহমুদা মিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

 গ্রেফতাররা হলেন শিশুটির বড় বোনের স্বামী অভিযুক্ত সজিব, শ্বশুর হিটু মিয়া, শাশুড়ি জায়েদা বেগম ও ভাশুর রাতুল।  তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন।  তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
 মাগুরা সদর থানা পুলিশ শাশুড়ি ও ভাশুরকে আজ শনিবার পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামের বাড়ি থেকে আটক করে।  আর গত বৃহস্পতিবার রাতে শিশুটির বোনের শ্বশুরকে ও শুক্রবার বোনের স্বামীকে আটক করা হয়।
 উল্লেখ্য, তৃতীয় শ্রেণির ছাত্রী ৮ বছরের মেয়ে তার বোনের বাড়িতে বেড়াতে এসে গত বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের শিকার হয়।  অজ্ঞান অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুরে ভর্তি করা হয়।  জ্ঞান না ফেরায় পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়।  বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি।

 বিডি প্রতি

 

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩