ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান,উপদেষ্টা নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০২:০৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০২:০৪:৩১ অপরাহ্ন

তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান উল্লেখ করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

নাহিদ ইসলাম বলেন, ‌বিসয়টি একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে সেই প্রক্রিয়া চলমান। আমি বলবো তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার জন্য এবং তাদের শিক্ষা জীবন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব নয়।

শিক্ষার্থীদের জনভোগান্তি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‌‌জন ভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।

বিডি-

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩