সালমা-রুমানাকে মাঠ থেকে বিদায় দিতে চায় বিসিবি

আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৫:৫১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৫:৫১:০৯ অপরাহ্ন
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপ দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদের। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলা এই দুই ক্রিকেটারের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ।

বিশ্বকাপ দল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে সাজ্জাদ আহমেদ বলেন, 'সালমা, রুমানা দুজনের সঙ্গেই আমরা কথা বলেছি। তারা যদি দেশের হয়ে শেষ কোনো ম্যাচ খেলতে চায়, অবশ্যই আমরা চেষ্টা করব, তাদের মাঠ থেকে বিদায় দিতে। খেলা ছাড়ার পরও বোর্ডে তাদের অন্য ভূমিকায় রাখা যেতে পারে। তবে সিদ্ধান্তটা তো তাদেরই নিতে হবে।'

১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নেহার। ২৬ বছর বয়সী এই ব্যাটার রুমানার পরিবর্তে দলে এসেছেন। নারী ক্রিকেটের প্রধান নির্বাচক বলেন, 'রুমানা এশিয়া কাপে ভালো করেনি। তার ব্যাটিংটাও আপাতত টি-টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না। তার জায়গায় তাজ নেহারকে নেওয়া হয়েছে।'

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩