সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুক সংসারের খুঁটিনাটি

আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৫:৪৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৫:৪৮:৫২ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যম এখন আমাদের জীবনের অংশ। তবে আমাদের জীবনসর্বস্ব হয়ে ওঠায় এটি আমাদের ব্যক্তিগত ও সাংসারিক জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে হবে সংসারজীবনের সব খুঁটিনাটি।


সামাজিক যোগাযোগমাধ্যম কিভাবে প্রভাব ফেলে?
সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখুন সাংসারিক জীবনের খুঁটিনাটি নাহলে এই দম্পতির মতন কলহ হবে। সব কিছুরই যেমন ভালো দিক আছে, তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। সোশ্যাল মিডিয়াতে কোন কিছু শেয়ার করাটা অবশ্যই খারাপ না। তবে রিয়েল লাইফের চেয়ে বেশি ভার্চুয়াল লাইফে নির্ভরশীল হয়ে যাওয়াটা ব্যক্তি এবং সাংসারিক জীবনের জন্যে খুবই নেতিবাচক।

ভার্চুয়াল সম্পর্ক কেড়ে নেয় মুহূর্ত
আপনাকে একটি উপহার এনে দিল প্রিয়জন। আপনি তা ফেসবুকে আপলোড করতেই ব্যস্ত। কিন্তু আপনার সঙ্গী যে আপনায় একটা সুন্দর গল্প বলতে চেয়েছিল তা আর হলো না। আপনি যখন এমন মানুষগুলোকে নিয়ে ব্যস্ত যারা আপনার হাতের ওই মুঠো ফোনটায় বন্দী। তখন হয়তো, আপনার প্রিয় মানুষটির "থাক পরে বলবো" গল্পটা আপনাকে আর কোনোদিন শোনানো হয় না। এভাবেই কাছের মানুষগুলো থেকে একটু একটু করে বাড়তে থাকে দূরত্ব!

সোশ্যাল মিডিয়া

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩