স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না,কমিশনার হাবিবুর

আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০৬:০৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০৬:০৭:২৩ অপরাহ্ন
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। মহাখালী বাসস্ট্যান্ডের আশেপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে রাজধানীর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
রাস্তা পারাপারে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে আন্তঃজেলার বাসে নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম ও মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার।

বিডি প্রতি

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩