আজও বৃষ্টি হতে পারে

আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ০১:৩২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৪ ০১:৩২:৪৮ অপরাহ্ন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উত্তরাঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।


হাফিজুর রহমান বলেন, 'রাজধানীতে আজও কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে। তবে ৪৮ ঘণ্টা পর সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।'

এদিকে, গেল রাতে ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিল ৯২ কিলোমিটার। শনিবার দিবাগত রাত ২টার পর ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়।

আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব জেলায় বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে। এই ১১ জেলার নদীবন্দরে জারি রয়েছে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত। এছাড়া দেশের অন্যান্য এলাকার নদীবন্দরে জারি রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩