ড. আব্দুল মঈন খানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

আপলোড সময় : ৩০-০১-২০২৪ ০৪:৩৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৪ ০৪:৩৭:৫৯ অপরাহ্ন
উত্তরার কালো পতাকা মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের কবরস্থান সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে ৩টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

অন্যদিকে মতিঝিল পীর জঙ্গি মাজার এলাকায় পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে যায়। মিছিলের অনুমতি নেই বলে জানিয়েছে পুলিশ।

ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরের অন্তর্গত থানা-উপজেলা ও পৌরসভায় আজ 'কালো পতাকা' মিছিল করেছে বিএনপি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্বাদশ সংসদ বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনেই এ কর্মসূচি পালন করছে বিএনপি।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩