রোববার থেকে জেঁকে বসতে পারে শীত

আপলোড সময় : ২৯-১২-২০২৩ ০৫:০২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৩ ০৫:০২:০১ অপরাহ্ন

আগামী রোববার  থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এর ফলে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় শীত জেঁকে বসতে পারে। আজ শুক্রবার  আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনি ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়  ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমি ১ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩